1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

বিদ্যুতের লাইন ছিঁড়ে বসত ঘরে আগুন, প্রতিবন্ধী ২ শিশুসহ নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর কুমারটেক গ্রামে ডেসকো ও পবিস-২ এর ১১ হাজার ভোল্টের দুইটি বৈদ্যুতিক তার ছিড়ে বসতঘর পুড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাড়ির মালিক মাছুম মিয়া, তার স্ত্রী সীমা আক্তার ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তান মো. রহমতউল্লাহ ও মো. আব্দুল্লাহ।

এসময় ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জন ঘটনাস্থলেই  নিহত হয়। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com