1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

আলীকদমে তাড়াতে গিয়ে হাতির আক্রমণে নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

এনএ জাকির, বান্দরবান: বান্দরবানের আলীকদমে ক্ষিপ্ত হাতির আক্রমণে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। রোববার রাতে আলীকদম উপজেলার মান্নান মেম্বার পাড়ায় বন্য হাতির গায়ে আগুন দিলে ক্ষিপ্ত হয়ে এই আক্রমণ চালায়।

নিহতরা হলেন, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়ার বাসিন্দা আব্দুল সোবহানের ছেলে মনসুর আলম (১৭) ও মান্নান মেম্বার পাড়ার মৃত মো. হোসেনের ছেলে নুরুল কবির (১৮)। আহত ব্যক্তি হলেন, হাফেজ নুর ইসলামের ছেলে জোবাইর।

পুলিশ সূত্রে জানা যায়, একদল হাতি আলীকদমের মেরাইথং পাহাড় থেকে নেমে কোনাপাড়া, ফুটেরঝিরি, মান্নান মেম্বার পাড়া হয়ে চলে যেতে চাইলে হাতিগুলোকে স্থানীয়রা ঘিরে ধরে আগুন নিয়ে ধাওয়া করে। একপর্যায় হাতির গায়ে আগুন লাগানোর চেষ্টা করলে হাতি পাল্টা আক্রমণ করে। এতে মনসুর আলম আহত হন এবং পরে লামা হাসাপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ছোটাছুটির সময়ে নুরুল কবির হাতির সামনে চলে এলে তিনিও হাতির আক্রমণে আহত হন। পরে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আলী কদমের তৈন রেঞ্জ কর্মকর্তা জানান, হাতিগুলো লোকালয়ে চলে এলে স্থানীয় বাসিন্দারা ও বনবিভাগের লোকজন যৌথভাবে বেশ কয়েকবার তাড়িয়ে পাহাড়ের দিকে পাঠানোর চেষ্টা করে।

তিনি বলেন, বন্য হাতির চলাচলের রাস্তায় স্থানীয়দের বাধা সৃষ্টি না করা ও পিছু না নেওয়ার জন্য বার বার বলা হলেও তারা তা মানেনি বরং হাতির গায়ে আগুন দেওয়াসহ বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করায় এই হতাহতেরঘটনা ঘটেছে।

চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, নিহত ও আহত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে সবাইকে অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com