1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা সীমান্তবর্তী বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন শেরপুরে পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন ফেনীতে সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি

ইরাকে আইএস এর অতর্কিত হামলা, ১১ যোদ্ধা নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৩ জানুয়ারি) ইসলামিক স্টেট তথা আইএস এর অতর্কিত হামলায় কমপক্ষে ১১ জন ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি। খবর এএফপি ও আল জাজিরার।

এই হামলায় আইএস জিহাদিরা হালকা অস্ত্র ব্যবহার করেছে। সালাদিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে অন্ধকারাচ্ছন্ন সময়ে অতর্কিত এই হামলা করে আইএস।  তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি আইএস।

এ বিষয়ে হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকি বলেন, ‘আইএস আমাদের হাশেদ ব্রিগেড-২২ এর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। নিহতদের মধ্যে ব্রিগেড কমান্ডারও রয়েছেন। এরপর সেখানে আরো সৈন্য পাঠানো হয়।’

অবশ্য ইরাক ২০১৭ সাল থেকে দাবি করে আসছে যে তারা আইএসকে পরাজিত করেছে। তবে এখনো এই জিহাদি গ্রুপ দেশটির বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। বিশেষ করে পাহাড় ও মরুভূমি এলাকায়।

আইএস এর বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সাল থেকে স্থানীয় বাহিনীকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী। তারা ইরাকের সৈন্যদের প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নজরদারি এবং আকাশ পথে জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনায় সহায়তা করে আসছে।

অবশ্য গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনীর অনেক সদস্যই ইতোমধ্যে ইরাক ছেড়ে গিয়েছে। একটা সময় ইরাকে ৫ হাজার ২০০ যুক্তরাষ্ট্রের স্বশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন। বর্তমানে রয়েছেন ২ হাজার ৫০০ জন।

উল্লেখ্য, দুদিন আগে ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল। এবার আইএস এর হামলায় ১১ সৈন্য নিহত হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com