1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

লন্ডন থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

সিলেট: যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা চারদিন সিলেটের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন, পরে কোভিট পরীক্ষায় পজিটিভ আসায় তাদেরকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ‘গত ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটযোগে ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিমানবন্দর থেকে তাদের সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।’

‘চার দিন কোয়ারেন্টাইনে থাকার পর সরকারি নির্দেশনা অনুসারে গত ২৪ জানুয়ারি সকল যাত্রীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর এর মধ্যে ২৮ জন যাত্রীর পজিটিভ হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com