1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২৬

রানা, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার, হাইব্রিড মরিচের বীজ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

কর্মসূচির আওতায় ১ হাজার ৫২০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জন কৃষককে প্রত্যেককে ৫টি করে গাছের চারা, ৩০ কেজি জৈব সার ও খুঁটি এবং ৮০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানার ওসি নুরুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্মসচিব আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, শ্রীবরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি তারিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com