1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় জয়ী হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের সামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে আজকের পত্রিকার ফারজানা জবা, বাংলাদেশের আলোর জাফরুল আলম, বাংলাভয়েসের আবদুর রহমান খান, শিকড় সন্ধানের আমিনুল রাণা, ইউনাইটেড নিউজের আ হ ম ফয়সাল, বাংলাদেশের আলোর মো. মনির হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির মো. ফখরুদ্দীন মুন্না, বাংলার সমাচারের মো. নাঈম মাশরেকী, স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ ও দৈনিক নওরোজের মো. সাফায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com