1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা সীমান্তবর্তী বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন শেরপুরে পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন ফেনীতে সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ফুটবলারের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। মারা গেছেন পাইলটও। রোববার (২৪ জানুয়ারি) লুজিমাঙ্গুয়েস নামক স্থানে সকাল ৮টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। খবর ডেইলি মিররের।

লাস পালমাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে যে, ক্লাবটি ভিলা নোভার বিপক্ষে বিমানে করে খেলতে যাচ্ছিল। বেসরকারি সংস্থার এই বাণিজ্যিক বিমানটি উড্ডয়ন করতে গিয়ে রানওয়ের শেষ প্রান্তে ভূপাতিত হয়। তাতে ঘটনাস্থলেই প্রেসিডেন্ট লুকাস মেইরা, পাইলট ওয়াগনার মাচাদো, ফুটবলার- লুকাস প্রাদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি ও মার্কাস মোলিনারি মারা যান।

যে চারজন খেলোয়াড় মারা গেছেন তারা চলতি বছর (২০২১) পালমাসে যোগ দিয়েছেন। তার মধ্যে প্রাদেস, নোয়ি ও রানুলে গেল সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন।

লাস পালমাম ব্রাজিলের চতুর্থ টায়ারের একটি দল। এই ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com