1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

ভোট দিয়ে কী লাভ, নাগরিকদের এমন মানসিকতা হয়ে গেছে: ইসি সচিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

ঢাকা: ভোট দেওয়ার ব‌্যাপারে নাগরিকদের  অনীহা রয়েছে বলে মন্তব‌্য করেছেন নির্বাচন কিমশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘নাগরিকদের কেন-যেন রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব আছে, ভোট যে তার অধিকার,  এটা তারা মনে করছেন না। কষ্ট করে ভোট দেবো, কেন অন্যকে ভোট দেবো, এতে লাভ কী; এমন মানসিকতা হয়ে গেছে।’

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

স্থানীয় পর্যায়ের অভিযোগ রিটার্নিং অফিসার দেখবেন উল্লেখ করে ইসি সচিব বলেন,  ‘এরপরও যেসব অভিযোগ কমিশনে পাঠাবে, সেগুলো কমিশনে উপস্থাপন করবো। কমিশন বললে তখন ব্যবস্থা নেবো।’ তিনি আরও বলেন, ‘তৃতীয় বিশ্বের মতো দেশের নির্বাচনে সহিংসতা কিছু  ঘটে। সে হিসেবে বলবো, বরং কমই হয়েছে। মাত্র দুই-তিনটি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এ ধরনের দুষ্কৃতকারীরা এই কাজ করে। ইভিএমে ভোট হলে অনেকে মনে করে এখানে জাল ভোট দেওয়া যাবে না, তারা সাধারণত এই ধরনের আক্রমণ করে।’

সচিব বলেন, ‘চট্টগ্রামে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য ২০ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত ছিল; কমিশনও যত রকম ব্যবস্থা নেওয়া যায় নিয়েছিল।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য ২০ হাজার আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য দেওয়া হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি কোথায় হলো? যেখানে ৭৩৫ কেন্দ্রের মধ্যে মাত্র দুটি কেন্দ্র স্থগিত? ইভিএম ভাঙচুর না করলে সেখানেও নির্বাচন হতো। ভোট নেওয়া সম্ভব হয়নি বলে বন্ধ রাখা হয়েছে দুটি কেন্দ্র। ২ কেন্দ্রের সহিংসতা হয়েছে। পারসেন্ট করলে শান্তিপূর্ণ কত, অশান্তি কত?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com