
রাজশাহী: রাজশাহী মহানগরীতে অস্ত্রসহ সুকচান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুকচানের বাড়ি নগরীর মতিহার থানার ডাসমারি করিডোর মোড় এলাকায়। তার বাবার নাম আক্তার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এসময় সুকচানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করা হয়েছে।