1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শান্তিতে নোবেলের জন্য গ্রেটা থানবার্গকে মনোনয়ন

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পদকের জন্য যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। এদের সবাইকে মনোনয়ন দিয়েছেন নরওয়ের আইনপ্রণেতারা।

রোববার ছিল নোবেল শান্তি পদকের জন্য নাম প্রস্তাব করার শেষ দিন। ২০১৪ সাল থেকে নরওয়ের আইনপ্রণেতারাই এই পুরস্কারের জন্য নাম প্রস্তাব করে থাকেন। মাঝে ব্যতিক্রম ছিল শুধু ২০১৯ সাল। শান্তিতে নোবেল বিজয়ী নির্বাচক দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি মনোনিতদের নাম কখনোই প্রকাশ করে না। গত ৫০ ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

নরওয়ের আইনপ্রণেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সরব মুখপাত্র হওয়ার জন্য থানবার্গ, রাশিয়াকে গণতন্ত্রীকরণের শান্তিপূর্ণ প্রচেষ্টার জন্য নাভালনি এবং কোভাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোর জন্য করোনার টিকার ন্যায্যতা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম শান্তিতে নোবেল পদকের জন্য প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com