1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

জাগপার নিবন্ধন বাতিল করে ইসির গেজেট প্রকাশ

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

রাজনীতি ডেস্ক: ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩১ জানুয়ারি) কমিশনের আদেশক্রমে শর্ত ভঙ্গ করায় জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করেছে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

গেজেটে বলা হয়েছে, ‘…clause (1)(b) of Article 90B এর শর্ত ভঙ্গ করায় The Representation of the People Order, 1972 (as amended up to date) এর Article 90H এর sub clause (1)(d) অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এর নিবন্ধন (নিবন্ধন নং-৩৬, তারিখ: ২৪-০৭-২০১৪) এত দ্বারা বাতিল করা হলো।’

ইসির তথ্যমতে, ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপাকে নিবন্ধন দেয়া হয়। দলটির প্রতীক ‘হুক্কা’। এর ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট রোডের সড়ক-১, বাড়ি-২ এ দলটির কেন্দ্রীয় কার্যালয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত থাকার শর্ত পূরণ করতে না পারায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com