1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাইডেনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন জো বাইডেন। সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ক্ষমতাশীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চিসহ কয়েকজন নেতাকে আটকের ঘটনায় এই হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের এই ঘটনাকে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরাসরি আক্রমণ’ বলে অভিহিত করেছেন বাইডেন।

এক বিবৃতিতে সদ্য ক্ষমতা গ্রহণ করা বাইডেন বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ায় বিগত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র বার্মার (মিয়ানমার) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। কিন্তু এর বিপরীত কিছু হলে আমাদের কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আইনের বিষয়টি পর্যালোচনা করবেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেবেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় হুমকি দেখা দিলে যুক্তরাষ্ট্র এটি প্রতিহত করবে।’

দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর শাসনে থাকা মিয়ানমার গত কয়েক দশক ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু সোমবার সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন মন্ত্রীকে আটক করে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া আবারও পিছিয়ে যাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com