1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সেনা অভ্যুত্থানের পর আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীকে ‘ক্ষমতা ত্যাগ’ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এই আহ্বান জানান। মিয়ানমারে টেলিযোগাযোগের ওপর আরোপিত নিয়ন্ত্রণ তুলে নেওয়ারও আহ্বান জানান বাইডেন।

এ সময় জো বাইডেন বলেন, গণতন্ত্রে কখনই জোর করে জনগণের ইচ্ছা বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।

তিনি আরও বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে।

বাইডেন বলেন, গণতন্ত্রে কোনোভাবেই কোনো বাহিনীর জনগণের অভিপ্রায়ের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচনের ফল পাল্টে দেওয়ার সুযোগ নেই।

অং সান সু চির দল বিপুল ভোটে জয়ী হওয়া নভেম্বরের নির্বাচনে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। তবে নির্বাচন কমিশন বরাবর বলে আসছে, ভোট সুষ্ঠু হয়েছে।

সোমবারই মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণ ঠেকাতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জানান, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে দেশটির ব্যক্তি ও সামরিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারির কথা ভাবছে হোয়াইট হাউস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com