1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

একুশে পদক পাচ্ছেন যারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাষা আন্দোলন (মরণোত্তর) মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), ভাষা আন্দোলন (মরণোত্তর) শামসুল হক, ভাষা আন্দোলন (মরণোত্তর) অ্যাডভোকেট মরহুম আফসার উদ্দীন আহমেদ।

শিল্পকলা (সঙ্গীত) বেগম পাপিয়া সারোয়ার, শিল্পকলা (অভিনয়) রাইসুল ইসলাম আসাদ, শিল্পকলা (অভিনয়) সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), শিল্পকলা (নাটক) আহমেদ ইকবাল হায়দার, শিল্পকলা (চলচ্চিত্র) সৈয়দ সালাহউদ্দীন জাকি, শিল্পকলা (আবৃত্তি) ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিল্পকলা (আলোকচিত্র) পাভেল রহমান।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড.সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ‌্যাপক ড. কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত‌্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com