1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

গাজীপুরে বহুতল মার্কেটে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ছাদে বাচ্চাদের খেলার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তে আগুন ভবনের ৫ম, ৪র্থ ও ৩য় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
তবে মার্কেট মালিক খোকন মিয়ার দাবী এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com