1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

রাজধানীতে শিশুকন‌্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শিশুটির বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ৩ মে হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন শিশুটির মা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী এবং আসামি স্বামী-স্ত্রী। ২০১৮ সালের ১৪ এপ্রিল রাতে শবে মেরাজের নামাজ পড়ার জন্য মেয়েকে বাসায় রেখে পাশে বোনের বাসায় নামাজ আদায় করতে যান মা। নামাজ শেষে ভোর ৫টার দিকে বাসায় এসে দেখেন, মেয়ে কান্নাকাটি করছে। বাবা মেয়ের উরু মুছে দিচ্ছে। বাদীকে দেখে সে দৌড়ে পালিয়ে যায়। ভিকটিম মাকে জানায়, তার বাবা তাকে ধর্ষণ করেছে। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহ মিরাজ উদ্দিন। পরের বছর ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com