1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনার নতুন আরেক রূপ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনার নতুন আরেক রূপ শনাক্ত হয়েছে। এ ধরনের ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি নয় দিনে দ্বিগুণ হচ্ছে। নতুন এ ভাইরাসের নাম বি.১.১.৭।

ইউএস সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল (সিডিসি) থেকে এ তথ‌্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্চের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে খুব বেশি নয়। ফ্লোরিডায় ১৮৭, ক্যালিফর্নিয়ায় ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে এই নতুন স্ট্রেইন থামাতে ব্যবস্থা নিতে হবে। না হলে, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ এই স্ট্রেইন ৩৫ থেকে ৪৫ শতাংশ বেশি ছোঁয়াচে।
জানুয়ারির প্রথম থেকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু মৃত্যুর হার এখনও যথেষ্ট বেশি। প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। হাসপাতালেও চাপ রয়েছে।

যুক্তরাষ্ট্রে এখন করোনার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সব টিকাই আগের ভাইরাসকে প্রতিরোধ করার কথা ভেবে তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, চালু টিকাগুলো নতুন স্ট্রেইনকে রুখতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় তা নতুন স্ট্রেইন রুখতে ব্যর্থ হয়েছে। টিকা নেওয়ার পরও জার্মানিতে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তা বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com