1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

নালিতাবাড়ীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহত, তিন ঘন্টার অভিযানে মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালী থেকে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলনকালে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ সত্বেও নদী তীরবর্তী সমতল বোরিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। সন্ধ্যা সাতটার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলনকালে গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। পরে তড়িঘড়ি করে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। আটটার দিকে বালু শ্রমিক রিপন চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। পরে রাত পৌণে নয়টার দিকে ঝিনাইগাতি ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় নিহত শ্রমিক রিপনকে উদ্ধার করা হয়। রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com