1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সামরিক জান্তা। সু চির দল এনএলডির এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকেও আটক করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং তারা নতুন করে নির্বাচন দেওয়ার পর ক্ষমতা থেকে সরে দাঁড়াবে।

কিয়াও টিন্ট সোয়ে নামের ওই সহযোগী সু চির দপ্তর স্টেট কাউন্সিলরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে সু চির ডানহাতও বলা হয়ে থাকে। বেসামরিক সরকারকে ক্ষমাচ্যুত করার আগের দিন তিনি সেনাবাহিনীর সঙ্গে কড়া ভাষায় কথা বলেছিলেন।

এনএলডির তথ্য কমিটির সদস্য কি তোয়ে জানান, বুধবার রাতে কিয়াও টিন্টসহ চার জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকেও আটক করা হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে সামরিক জান্তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত পহেলা ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সু চির দল ও সরকারের সঙ্গে সম্পৃক্ত একাধিক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে সেনাবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com