1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

মিয়ানমারে সু চির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে গৃহবন্দি এনএলডি নেতা অং সান সু চির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার জান্তা প্রধান অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমার রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাওলামাইনে লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তিন জন আহত হয়।

কিয়াও মিন্ট নামের ওই কর্মকর্তা বলেন, ‘তিন জন গুলিবিদ্ধ হয়েছে-এদের মধ্যে এক নারী তার গর্ভাশয়ে, এক পুরুষ তার গলায় এবং আরেক পুরুষ বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন । এর আগে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এখনও লোকসমাগম বেড়ে চলছে।’

দেশের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে শতাধিক চিকিৎসক সাদা অ্যাপ্রোন পরে মিছিল করেছেন। নগরীর আরেক প্রান্তে ফুটবল সমর্থকরা জার্সি পরে হাতে ব্যাঙ্গাত্মক প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছে।

এই দুই শহর ছাড়া রাজধানী নেপিদু, উপকূলীয় শহর দাউই ও মিটকিনাতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com