1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রেস কাউন্সিল আইন সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা: প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর উদ‌্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই লক্ষ‌্যে প্রেস কাউন্সিল আইন সংশোধন করা হচ্ছে।’

বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত সভায়  তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রেস কাউন্সিল বাস্তবতার নিরিখে যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ‌্যে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তা যেন সুচারুভাবে পালন করতে পারে, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা  নিশ্চিত করতে পারে।’

গণমাধ্যমের অগ্রযাত্রায় স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও গণমাধ্যম যেন সমাজের দর্পণ হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্য নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। প্রেস কাউন্সিল তখন থেকেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আমরা অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সেই বিশ্বাস রেখেই আজকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১২ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। মনে রাখতে হবে, স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্বশীলতা। একজনের স্বাধীনতাকে যেন অন‌্যের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত না করে, অন‌্যের মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেন হস্তক্ষেপ না করে, তা নিশ্চিত করতে হবে।’

প্রেস কাউন্সিল প্যানেল চেয়ারম্যান অ‌্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব‌্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, প্রেস কাউন্সিল সদস্যদ  ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও প্রেস কাউন্সিলের পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব খাজা মিয়া ও প্রেস কাউন্সিল প্যানেল চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com