1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবারো মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ করলো সামরিক সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তার বিরুদ্ধে টানা নবম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হতে থাকে। যদিও বিকেল থেকে রাস্তায় নামতে দেখা গেছে সামরিক যান। সন্ধ্যা নামার পর পর এই যানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চলমান বিক্ষোভ দমনে রোববার রাত থেকে আবারো দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিবাগত রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এদিকে সামরিক যান রাস্তায় নামানো ও ইন্টারনেট সেবা বন্ধ করার পর দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

মার্কিন রাষ্ট্রদূত, কানাডা ও ১২টি ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা প্রদর্শন না করতে সামরিক সরকারকে অনুরোধ করেছে।

এক বার্তায় তারা লিখেছে, ‘গণতন্ত্রের মুক্তি, শান্তি ও প্রগতির জন্য বিক্ষোভ করা মিয়ানমারের জনগনের পক্ষে রয়েছি আমরা। বিশ্ব দেখছে এখানে কি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com