1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

ভারতে বাস খালে পড়ে নিহত ৩৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের সিধি জেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানী ভোপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, বাসটি সিধি থেকে সাতনায় যাচ্ছিল। এতে অর্ধশতাধিক যাত্রী ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে একটি সেতু থেকে বাসটি খালে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালে পড়ার পর বাসটি পুরোপুরি ডুবে যায়।

জেলা পুলিশ সুপার ধর্মবির সিং বলেছেন, ‘আমরা ৩৭ জনের মৃতদেহ পেয়েছি এবং এগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এদের মধ্যে ১৬ জন নারী, এক শিশু ও ২০ পুরুষ রয়েছেন।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দল ও অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান। পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com