1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

মিয়ানমারের সামরিক বাহিনীর নতুন নির্বাচনের প্রতিশ্রুতি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশটিতে নতুন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

দেশটিতে সামরিক অভ্যুত্থান অস্বীকার করে সামরিক জান্তা গত ১ ফেব্রুয়ারির ক্ষমতা দখলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে।

ক্ষমতাসীন পরিষদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, “আমাদের উদ্দেশ্য হলো একটি নির্বাচন করা এবং বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

নেতা অং সান সু চির সরকারের পতনের পর মঙ্গলবার প্রথমবারের মতো সামরিক জান্তা এ সংবাদ সম্মেলন ডাকলো।

যদিও এখন পর্যন্ত নির্বাচনের নতুন দিন বলা হয়নি, কিন্তু এক বছরের জন্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানায় জাও মিন তুন।

দুই ঘণ্টাব্যাপী চলা ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “”আমরা গ্যারান্টি দিচ্ছি … যে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com