1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

যশোর: যশোরে শহরের ঘোপ জেল রোড বউ বাজারে পূর্বশত্রুতার জেরে পারভেজ (২৫) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত পারভেজ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) নেশাকে কেন্দ্র করে পারভেজের সাথে নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টুর তর্কবিতর্ক হয়। ওই চারজন পারভেজকে দেখে নেয়ার হুমকি দেয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পারভেজসহ ২/৩ জন বউবাজারের শিকদারের বাড়ির সামনে বসে ছিলেন। এসময় নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টু ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পারভেজের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা পাভেজের বুকে, পেটে, ও হাতে উপর্যুপুরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে হাসপাতালে নেয়ার পথে পাভেজের মৃত্যু হয়। হামলাকারি সবাই স্থানীয় সোহাগ বাহিনীর সদস্য।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই পারভেজ মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদারসহ র‍্যাব ও পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com