1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

নাইজেরিয়ায় হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি হোস্টেল থেকে শতাধিক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীদের সঙ্গে স্থানীয় অপরাধী চক্র এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এক কর্মকর্তা ও এক নিরাপত্তা সূত্র বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে নাইজার রাজ্যের কাগারা শহরে হামলাকারীরা সামরিক পোশাক পরে সরকারি বিজ্ঞান কলেজে ঢুকে পড়ে। সংখ্যায় তারা ছিল অনেক। শিক্ষার্থীদের তারা কাছাকাছি এলাকার একটি জঙ্গলে নিয়ে যায়। অপহরণের সময় এ শিক্ষার্থী মারা গেছে।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় ‘ব্যান্ডিটস’ নামে পরিচিত অপরাধী চক্র অপহরণ, ধর্ষণ ও লুটপাটের সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গত রাতে ব্যান্ডিটসরা কাগারার জিএসসিতে গিয়েছিল এবং শতাধিক শিক্ষক ও তাদের শিক্ষককে অপহরণ করেছে। অপহৃত এক কর্মকর্তা ও কয়েক জন শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অপহরণ চলাকালে এক শিক্ষার্থী গুলিতে নিহত হয়েছে।’

এএফপি জানিয়েছে, স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী ছিল। এদের মধ্যে কয় জন অপহরণের শিকার হয়েছে তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com