1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিউ জার্সিতে ভাঙা হলো ট্রাম্প প্লাজা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ডিনামাইট দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রতিষ্ঠিত বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো।স্থানীয় সময় গতকাল বুধবার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সমুদ্রতীরের এই স্থাপনাটি ধ্বংস করা হয়। ১৯৮৪ সালে ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো চালু হয়, তবে ২০১৪ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল ছিল এই প্লাজা।

বুধবার সকাল ৯টা ৮ মিনিটে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয় ট্রাম্প প্লাজা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। ট্রাম্প প্লাজার ক্যাসিনো বিভাগের সাবেক ইভেন্ট ম্যানেজার বারনাই ডিলন বলেন, বিখ্যাতদের জন্য কাঙিক্ষত জায়গা ছিল ট্রাম্প প্লাজা। ট্রাম্প প্লাজা এবং আটলান্টিক সিটিকে আমরা পুরো বিশ্বের মানচিত্রে যেভাবে রেখেছিলাম তা সত্যিই অবিশ্বাস্য ছিল।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, নিজেকে দেউলিয়া ঘোষণার পর ট্রাম্প প্লাজার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ডোনাল্ড ট্রাম্পের। নিলামে কার্ল সি একাহান স্থাপনাটি কিনে নেন। তবে ট্রাম্পের নামেই চলছিল এই স্থাপনা। গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথের এক মাসেরও কম সময়ের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো এই ট্রাম্প প্লাজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com