1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৫ সেনা সদস্য নিহতের কথা স্বীকার চীনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় পাঁচ সেনা সদস্য নিহতের কথা আট মাস পর স্বীকার করলো চীন। শুক্রবার চীনা সামরিক বাহিনী এ তথ্য স্বীকার করেছে।

গত বছরের জুনে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তাদের সেনা হতাহতের বিষয়টি অস্বীকার করেছিল।

চীনা সামারিক বাহিনীর সংবাদমাধ্যম পিএলএ ডেইলি’র একটি প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতে মোতায়েন করা চার সেনা ও এক ফ্রন্টিয়ার অফিসার নিহত হয়েছে। এদের মধ্যে শিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কুই ফাবাওয় রয়েছেন। অন্য সেনা সদস্যরা হচ্ছেন, চেং হংজুন, চেন শিয়াংরং, শিয়াও সিউয়ান এবং ওয়াং ঝুরাং। এদের মধ্যে চেং হংজুনকে সীমান্ত সুরক্ষায় অবদানের জন্য বিশেষ মরণোত্তর সম্মান প্রদান করা হয়েছে। বাকিদেরও প্রথম শ্রেণির জওয়ান হিসেবে মরণোত্তর সম্মান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com