1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে ২ বিক্ষোভকারী নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী মান্ডালেতে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মীদের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে নেপিদুতে ৯ ফেব্রুয়ারির বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইং শুক্রবার মারা যান। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলাকালে এটাই ছিল প্রথম মৃত্যু।

পারাহিতা দারহি নামের জরুরি সেবা সংস্থার স্বেচ্ছাসেবক নেতা কো অং বলেন, ‘২০ জন আহত হয়েছে এবং দুজন নিহত হয়েছে।’

১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাাবাহিনী। নতুন নির্বাচন অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি দিলেও অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ অব্যাহত আছে।

সেনা শাসনের অবসান ও গৃহবন্দি নেতা অং সান সু চির মুক্তি দাবিতে শনিবার মিয়ানমারের বিভিন্ন শহরে শনিবার বিক্ষোভ হয়েছে। এদিনের বিক্ষোভে জাতিগত সংখ্যালঘু, কবি ও পরিবহন শ্রমিকরা একাত্মতা প্রকাশ করে। মান্ডালেতে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে গুলতি মারে। এর জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। তবে এগুলো তাজা গুলি নাকি রাবার বুলেট ছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মান্ডালে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিহতদের এক জনের মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।

এক স্বেচ্ছাসেবক চিকিৎসক বলেছেন, ‘এক জন ঘটনাস্থলেই মারা গেছেন। বুকে গুলিবিদ্ধ অপর জনের পরে মৃত্যু হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com