1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমার সামরিক জান্তার পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তার সংবাদ বিষয়ক পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এই পেজ বন্ধ করে দেওয়া হয। রোববার (২১ ফেব্রুয়ারি)  ফেসবুক কর্তৃপক্ষ এই তথ‌্য জানিয়েছে।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে শান্তিপূর্ণভাবে জান্তাবিরোধী বিক্ষোভ করে আসছে জনগণ। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে, বিক্ষোভ বন্ধে নিরাপত্তা বাহিনী সহিংস আচরণ করছে বলে গণমাধ‌্যমে খবর প্রকাশিত হয়েছে।

সেনাবাহিনী তাদের ক্ষমতা দখলের পক্ষে ফেসবুক পেজে সাফাই গেয়ে আসছে। জান্তা দাবি করছে, নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে। একইসঙ্গে আন্দোলনকারীদেরও হমকি দেওয়া হচ্ছে ফেসবুক পেজ থেকে।

ফেসবুক কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, তাতমাদো (মিয়ানমারের সেনাবাহিনীর নাম) পরিচালিত ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজটি অপসারণ করা হয়েছে। সহিংসতা উসকে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগেও মিয়ানমারের সেনাবাহিনীর বহু ফেসবুক পেজ বন্ধ করা হয়েছিল। ওই পেজগুলোর মাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়ার মতো মন্তব্য পোস্ট করা হতো। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের লক্ষ করে এসব পোস্ট দেওয়া হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com