1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গাড়িবহরে ভ্রমণ করছিলেন ইতালির রাষ্ট্রদূত লুকা আন্তানাসিও (৪৩)। তাদের বহনকারী গাড়িবহর উত্তর কিভু প্রদেশের গোমা নামক স্থানে পৌঁছালে হামলার শিকার হয়। এতে ওই গাড়ীবহরে থাকা ইতালির রাষ্ট্রদূত, একজন ইতালির সৈনিক ও গাড়ীচালক নিহত হয়।

এ বিষয়ে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দুঃখের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। আজ (সোমবার) গোমা অঞ্চলে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com