1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

যশোরে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
যশোর: পুলিশ ও র‌্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর একটি দল শহরের শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পশ্চিম পাশে পুকুর পাড় থেকে দু’টি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো চাকুসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো শহরের আশ্রম রোড মহিলা মাদ্রাসার পিছনে আলী মিয়ার ছেলে অনিক হাসান ওরফে মেহেদী ও রেলগেট পশ্চিম পাড়া ৫নং ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শানু। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, সোমবার ২২ ফেব্রুয়ারী বিকেলে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী অনিক হাসান ওরফে মেহেদীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এসময় গোপন সূত্রে খবর পান মেহেদী রেলষ্টেশন সংলগ্ন রুপসা হোটেলে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে রুপসা হোটেলে অভিযান চালিয়ে সেখান থেকে মেহেদীকে গ্রেফতার ও তার প্যান্টের পকেট থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এসআই মফিজ তাকে নিয়ে সোমবার দিবাগত গভীর রাত মঙ্গলবার রাত ১২ টার ১০ মিনিটে শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পশ্চিম পাশের পুকুর পাড় থেকে তার দেখানো মতে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে। মেহেদী এলাকায় চাঁদাবাজ হিসেবে সকলের কাছে পরিচিত। ওই এলাকায় এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে মেহেদী চাঁদা আদায় করেনি।
অপরদিকে, র‌্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর ডিএডি পুলিশ পরিদর্শক রমজান আলী জানান, ২১ ফেব্রুয়ারী রাত সোয়া ৩ টার পর যশোর পৌরসভা ৫নং ওয়ার্ড রেলগেট পশ্চিম পাড়ার বিল্লাল খানের বসত বাড়ির সামনে থেকে মোহাম্মদ শানুকে একটি ওয়ান স্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। অস্ত্রসহ গ্রেফতারকৃত দু’জনকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। এঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com