1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাইজেরিয়ায় ৩ শতাধিক স্কুলছাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, পুলিশের ধারণা, শুক্রবার সকালে জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের ওই বোর্ডিং স্কুল থেকে মেয়েদের অপহরণ করার পর বন্দুকধারীরা তাদের একটি বনে নিয়ে গেছে।

সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে এবারই সবচেয়ে বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ পাওয়ার জন্যই  দুর্বৃত্তরা এই ঘৃণ্য কাজ করছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এদিকে, দেশটির রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি এ ঘটনার তীব্র নিন্দা জানান । তিনি বলেন , নির্দোষ স্কুলছাত্রীদের টাকার জন‌্য অপহরণ করা খুবই অমানবিক ও অপ্রীতিকর একটা কাজ। এভাবে ছাত্রীদের ব্ল‌্যাকমেইল করলেই ডাকাতরা ছাড় পেয়ে যাবে না। তাদের বিরুদ্ধে জরুরিভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে নাইজেরিয়ার নাইজার রাজ্য থেকে ২৭ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। এখনো তাদের মুক্তি মেলেনি। ২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরের উত্তর-পূর্বে বোকো হারাম ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com