1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশি হামলা’র প্রতিবাদে সোমবার ছাত্রদলের সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার ছাত্রদলের সমাবেশে `পুলিশি হামলা’র প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এ হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি।

রোববার বিকালে ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের গাত্রদাহ ‘প্রচার মাধ্যমের স্বাধীনতা’ ভুলন্ঠনের আরো একটি কলঙ্কজনক উদাহরণ কারাবন্দী সাংবাদিক মুশতাককে হত্যা। এই বর্বর হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আহুত বিক্ষোভ সমাবেশে সরকারের পাচাটা পুলিশ বাহিনী কর্তৃক নগ্ন হামলার প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com