1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) থেকে টিকার প্রথম ডোজ নেন তিনি। সবাইকে টিকা নিয়ে ভারতকে করোনামুক্ত করার আহ্বানও জানান। টিকা নেওয়ার পর টুইটারে ছবি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’

উল্লেখ‌্য, ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে দেশেটিতে দ্বিতীয় দফার টিকাদান শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com