1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রতিবেদন প্রচার করায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে মামলা করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচারে দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়। এ মামলায় আল জাজিরা টিভি কর্তৃপক্ষসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, ভিডিও অবিলম্বে ফেসবুক ও ইউটিউব থেকে প্রত্যাহার করারও আবেদন জানানো হয়েছে।

সোমবার (১ মার্চ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলম। মামলায় রাব্বী আলম, শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু কমিশন নামের একটি সংগঠন বাদী হয়েছে।

আল-জাজিরা (ইংলিশ), সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ককে মামলায় বিবাদী করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে। এছাড়া, মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com