1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: তদন্ত কমিটির ৫ দিন সময় বাড়লো

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

গাজীপুর: গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদ মৃত্যুর ঘটনায় তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটির দুই দিন বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পর আরো ৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

তিনি বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানাকে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়। তাদের দুই কার্যদিবসের নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময় দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যতটুকু জেনেছি বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোন অবহেলা আছে কি-না মূলত তা খতিয়ে দেখতেই আভ্যন্তরীণ ভাবে এ কমিটি করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

এছাড়া তার মৃত্যুতে অন্য কোন কারণ আছে কি-না তা তার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসক/বিশেষজ্ঞরা জানাবেন।

কাশিপুর কারাগারের জেষ্ঠ্য সুপার মো. গিয়াস উদ্দিন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের ভেতরেই মোস্তাক আহম্মেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মো আব্দুর রাজ্জাকের ছেলে।

ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নং ০২(০৫) ২০২০ সালের ৬ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে  এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে পুলিশ তাল লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com