1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

মাগুরায় ৪ দিনেও আগুনে পোড়া মরদেহের পরিচয় মেলেনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

মাগুরা : চার দিনেও পরিচয় মেলেনি মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে উদ্ধার হওয়া মরদেহটির। ময়নাতদন্তের পর দাফন সম্পন্ন হয়েছে মরদেহটির। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে মাগুরা সদর থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুর মধ্যপাড়া নবগঙ্গা নদীর তীরে একটি শ্মশানঘাটের পাশের ১৫ থেকে ২০ বর্গফুট এলাকাজুড়ে পোড়া পাতার ছাই ছিলো। তার মধ্যে উপুড় হয়ে পড়ে ছিলো পুড়ে যাওয়া ওই ব‌্যক্তির দেহাবশেষ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখনো ধোঁয়া উড়ছিলো। তবে মরদেহটি এতটাই বিকৃত হয়ে গেছে যে দেখে শনাক্ত করার উপায় নেই। নিহত ব্যক্তি একজন পুরুষ, এ তথ্য ছাড়া কিছু সম্পর্কেই নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার (১ মার্চ)  সকালে  লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। নিহত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থলের আলামতের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে এই ঘটনা কীভাবে, কারা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com