1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

কক্সবাজারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে, নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও টমটমকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোমেনা বেগম (৬৫) ও শাহাদাত হোসেন নামে একজন। নিহত শাহাদাত হোসনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতদের মধ্যে ওসমান গনি নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিমেন্টবোঝাই ট্রাকটি কক্সবাজার শহরে আসার পথে কলাতলী মোড়ের পাহাড়ি ঢালু রাস্তায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ২টি সিএনজি চালিত অটোরিকশা ও কিছু পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহদাত হোসেন।

আটজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com