1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দুতার্তের নির্দেশের পর ৯ কমিউনিস্টকে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলে পুলিশের সাম্প্রতিক ধরপাকড়ে অন্তত ৯ আন্দোলনকর্মী নিহত হয়েছেন। মাত্র দুদিন আগেই দেশের সব কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যা’ এবং ‘নিঃশেষ’ করে দিতে সরকারি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবর- আল জাজিরা।

রোববার (৭ মার্চ) কেন্দ্রীয় প্রদেশ মেট্রো ম্যানিলা সংলগ্ন তিনটি প্রদেশ থেকে অন্তত ছয় ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। এ সময় আরও ছয় জন ‘পালিয়ে যায়’ বলেও জানায় তারা।

ফিলিপাইনের পুলিশ আরও জানায়, বিদ্রোহের অভিযোগে অন্তত ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যাদের মধ্যে কয়েকজন মারা গেছেন।

তবে ওইসব ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। তাদের মধ্যে ক্যাভিট প্রদেশের শ্রমিক নেতা এমানুয়েল অ্যাসানসিওনও রয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে মৎস্যজীবীদের সংগঠন পামালাকায়া।

এদিকে, ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিনস এর ছাত্রদের প্রকাশনী ইউপিএলবি পারসপেক্টিভ জানিয়েছে, বাটাঙ্গাস প্রদেশে এক শ্রমিক সংগঠক দম্পতিকে হত্যা করা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ১০ বছর বয়সী সন্তানসহ তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সরকারি বাহিনী তাদের তুলে নিয়ে গেলেও এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

রোববার রিজাল প্রদেশেও দুই আন্দোলনকর্মীকে গুলি করে হত্যার কথা জানিয়েছে মানবাধিকার সংগঠন কারাপাতান।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা পালাবের অভিযোগ, ‘প্রেসিডেন্ট দুতার্তের দেয়া হত্যার নির্দেশ বাধ্যগতভাবে পালন করছে সেনাবাহিনী।’

ফিলিপাইনে সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এসব ঘটনাকে কর্তৃপক্ষের ‘সাজানো পরিকল্পনা’ বলে অভিহিত করেছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com