1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর হলের দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাস্ত করা হবে না। পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং প্রশাসনের তৎপরতায় সামগ্রিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে শেষ দিনের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নোবিপ্রবিসহ মোট ৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এতে ১০,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭,৮০১ জন এবং অনুপস্থিত ছিল ২,৯৯৬ জন। উপস্থিতির হার ছিল ৭২.২৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, (GST) ভর্তি পরীক্ষার প্রতিনিধিবৃন্দ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ পৃথক কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। মূল ক্যাম্পাস ছাড়াও ৬টি বহিঃস্থ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যানজট ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।

তিনি আরও বলেন, অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করে, যার ফলে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শেষে উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী পৌরসভা, বিএনসিসি, রোভার স্কাউট সদস্য এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com