1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হেলিকপ্টার দুর্ঘটনায় ফরাসি ধনকুবের এমপির মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট। রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় নরম্যান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। এ দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

ডাসাল্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ‘এ মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি।’

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে। ডাসাল্ট তিন সন্তানের জনক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com