1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

ঢাকায় বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

রাজনীতি ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ঢাকায় বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ মার্চ) রাত ১২ টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান  জানান, ১০ মার্চ বুধবার দুপুর ২ টায় ঢাকা মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে হবে।

বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বরাত দিয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধক্রমে স্থান পরিবর্তন করা হয়েছে।

বিভাগীয় শহরে সিটি করপোরেশন এলাকায় বিএনপি ধারাবাহিক সমাবেশ করছে। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com