1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে ফি লাগবে না

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

ঢাকা: প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ১ বছর বাড়ানোর জন্য কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১০ মার্চ) নিজ দপ্তরে তিনি এই তথ‌্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি, প্রবাসীদের পাসপোর্টের একবছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ফি না নিতে। এ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো।’

শাহরিয়ার আলম বলেন, ‘প্রবাসে ১ বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ ডলার ফি নেওয়া হয়। এই ফি লাগবে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের মধ‌্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। ১ বছর মেয়াদ বাড়ালে তারা নিতে পারবেন।’ বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com