1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শিশুকে সশ্রম কারাদণ্ড দেয়ায় বিচারককে শোকজ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

ঢাকা: এক শিশুকে সশ্রম কারাদণ্ড দেয়ার ঘটনায় যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে শোকজ করে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সরোয়ার হোসেন বাপ্পী।

এ মামলার বিষয়ে তিনি বলেন, এ মামলাটি জেল আপিল হিসেবে আদালতে এসেছে। তাতে দেখা গেছে, ওই বিচারক শিশুকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন, যা শিশু আইনে নেই।

বিষয়টি দেখে আদালত ওই শিশুকে জামিন দিয়েছেন এবং যশোরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে শোকজ করে ব্যাখ্যা চেয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ মার্চ যশোরের ঝিকরগাছা থানার বাকঁড়াবাজার এলাকার টিক্কার দোকানের সামনে ওই শিশুর কাছে থাকা কালো ব্যাগে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ পুলিশ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালের ২১ নভেম্বর শিশুকে দুটি ধারায় তিন বছর এবং আরেকটি ধারায় দুই বছর কারাদণ্ড দেয়া হয়। পরে এ মামলায় শিশু কারাগার থেকে জেল আপিল করেন। সেই আপিল দেখে আদালত এ আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com