1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

করোনায় মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। ৭ মার্চ তিনি ঢাকা যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করেন।  সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ৮ মার্চ সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে তার পজিটিভ রিপোর্ট আসে। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তিনি করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।

এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক শোক বার্তায় তিনি তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com