1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সঙ্গীতাঙ্গনের দুই পরিচিত মুখ পার্থ গুহ ও হানিফ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন।

তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।’

জানা গেছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com