1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ, মাদ্রাসা বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বোরকা নিষিদ্ধ ও এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। শনিবার দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বিরাসিকিরা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় মুসলিম নারীর সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধের একটি প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। শুক্রবার তিনি এতে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, ‘আগে মুসলিম নারী ও কিশোরীরা বোরকা পরতো না। এটি ধর্মীয় উগ্রপন্থার চিহ্ন, যেটি সম্প্রতি দেখা গেছে। আমরা নিশ্চিতভাবেই এটি নিষিদ্ধ করতে যাচ্ছি।’

২০১৯ সালে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনার পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বোরকা পরার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিরাসিকিরা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যাওয়ায় সরকার এক হাজারের বেশি মাদরাসা বন্ধের পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘যে কেউ চাইলে স্কুল খুলে যা খুশি তাই শিশুদের শিক্ষা দিতে পারবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com