1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

তথ্য মন্ত্রণালয় এখন থেকে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করা হয়েছে। ইংরেজিতে হবে—‘Ministry of Information and Broadcasting’।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ‌্য জানানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এ পরিবর্তন এনেছেন।

তথ্য মন্ত্রণালয় যেসব কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলী। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

গত ১ মার্চ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, ‘স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন আবার সেই নামে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com