1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বাইডেন প্রশাসনের বিরুদ্ধে কয়েকটি অঙ্গরাজ্যের মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিস্টোন এক্সএল পাইপলাইনের অনুমতি বাতিল করায় এই মামলা দায়ের করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। খবর রয়টকার্সের।

মামলায় বলা হয়, মার্কিন কংগ্রেস যে জ্বালানি নীতি তৈরি করেছে তা পরিবর্তন করার একতরফা অধিকার বাইডেনের নেই।

বাইডেন অফিসে দায়িত্ব নেয়ার পরপরই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিতর্কিত পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত। কানাডার আলবার্টা থেকে কিস্টোন এক্সএল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৮ লাখ ৩০ হাজার অপরিশোধিত তেল পরিবহন করা হত।

মার্কিন সিনেটের জ্বালানি বিষয়ক কমিটির প্রধান জো ম্যানচিন গত মাসে এই পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প কর্মসংস্থান তৈরি করছে এবং ট্রাক ও ট্রেনের মাধ্যমে তেল পরিবহণ করার চেয়ে এটি নিরাপদ।

বুধবার কেন প্যাক্সটন ও মন্টানার অ্যাটর্নি জেনারেল অস্টিন নুডসেন টেক্সাসের ফেডারেল জেলা আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় আরও যেসব অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বাদী হিসেবে রয়েছেন সেগুলো হল- অ্যালাবামা, আরকানসাস, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহামা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, ইউটাহ ও ওয়াইওমিং।

মামলার বিবৃতিতে বলা হয়, ‘নির্বাহী আদেশের মাধ্যমে একতরফাভাবে কিস্টোন এক্সএলের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত সাংবিধানিক কাঠামোর পরিপন্থী, যা অনুমোদনের সময় অঙ্গরাজ্যগুলো সম্মত হয়েছিল।’

হোয়াইট হাউস থেকে এ মামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com